GDrive Mirror Bot
@sashn9
এই বট কারও কাছে হয়তো নতুন, তাই কীভাবে ইউজ করতে হয়, কমান্ড গুলো কীভাবে কাজ করে এই বিষয়ে হয়তো ধারণা নেই।
প্রথমত, Mirror Link বলতে বুঝানো হয় যে অন্য সার্ভার (যেমনঃ SourceForge, Android File Host, Yandex, Media Fire, পাবলিক Torrent ইত্যাদি) থেকে ফাইল কপি করে Google Drive এর সার্ভারে এনে সেখান থেকে ডাউনলোড করা।
মিরর করার জন্যে প্রয়োজনীয় কমান্ড গুলো এখানে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করার চেষ্টা করব।... 😊
🔶 /mirror [download_link]
এখানে অবশ্যই ডাউনলোড লিংক টি ফাইলের সরাসরি 'download url' হতে হবে। ফাইল লিংক হলে চলবেনা। মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে File Link এবং উক্ত ফাইলের Download Link (url) আলাদা হতে পারে। ডাউনলোড লিংক পেতে প্রব্লেম হলে ADM বা IDM+ ডাউনলোডার অ্যাপ গুলো ইউজ করতে পারেন। [একটি টিউটোরিয়াল চেক করতে বট গ্রুপে '#preview' নোট টি চেক করেন...]
🔶 /mirror [magnet_link]
Magnet Link হলো টরেন্ট এর ডাউনলোড লিংক। টরেন্ট থেকে ডাউনলোড করতে চাইলে সেই টরেন্ট টি অবশ্যই public torrent হতে হবে ।
🔶 /clone [gdrive_link]
জিড্রাইভ থেকে জিড্রাইভে ফাইল কপি করতে চাইলে /clone কমান্ড দিতে হবে। এখানে /mirror কমান্ড দিলে হবেনা। জিড্রাইভ লিংক চেনার উপায় হলো, লিংক টা "drive.google.co..." দিয়ে শুরু হবে।
🔶 /mirror [reply to a file]
টেলিগ্রামের কোনো ফাইলের মিরর লিংকের জন্যে প্রথমে ওই ফাইল টা GDrive-Mirror গ্রুপে forward করবেন, তারপর ওই ফাইলে জাস্ট "/mirror" লিখে রিপ্লাই দিবেন।
🔶 /unzipmirror [download_link of a compressed or archived file]
ডাউনলোড লিংকের ফাইটি অবশ্যই কোনো compressed বা archived ফাইল হতে হবে। তাহলে উক্ত ফাইল টি extracted হয়ে ফোল্ডার আকারে ড্রাইভে আপলোড হবে।
🔶 /zipmirror [download_link / magnet_link]
এই কমান্ড দিলে ফাইলটি '.zip' ফাইলে আর্কাইভ হয়ে জিড্রাইভে আপলোড হবে।
🔶 /watch [youtube_link]
এটি হলো ইউটিউবের কোনো পাবলিক ফাইল [পাবলিক সাপোর্টেড হতে হবে] এর মিরর লিংকের কমান্ড।
🔶 /zipwatch [yt_link / yt_playlist_link]
এই কমান্ড দিলে ইউটিউবের [সাপোর্টেড] ভিডিও বা প্লে-লিস্ট ফাইল '.zip' ফাইলে আর্কাইভ হয়ে জিড্রাইভে আপলোড হবে।
🔶 /cancel [reply to the mirror cmd]
🔶 /cancel [GID]
ভুল করে কোনো লিংক মিরর করতে দিয়েছেন, কিংবা ডাউনলোড স্পীড খুবই কম, সেইটা cancel করতে চান? মিরর করতে দেয়া আপনার কমান্ড (/mirror [link]) টি তে "/cancel" লিখে রিপ্লাই দিবেন।
অথবা মিরর বটের ফাইল ডাউনলোড progress মেসেজের নীচে দেখবেন GID দিয়ে একটা আইডি আছে এরকমঃ "/cancel a1b2c3d4", সেটা কপি করে সেন্ড করেও cancel করতে পারেন।
🔶 /search [keyword]
এটা একটা সার্চ কমান্ড। এখানে keyword দিয়ে সার্চ করলে GDrive Mirror Database এ সেই keyword এর নামে কোনো ফাইল সেইভ থাকলে তার একটা লিস্ট শো করবে। আপনি কোনো ফাইল খুঁজলে ওই ফাইলের নামের একাংশ keyword হিসেবে ব্যবহার করবেন।
🤖 OT-Mirror Bot (Off Topic Mirror Bot)
উপরের বর্ণানুসারে, GDrive-Mirror Bot এর কমান্ড হুবহু একই।
তবে Off Topic বটের জন্যে উপরে বর্ণিত সকল কমান্ডের সামনে জাস্ট 'ot' যুক্ত করে OT-Mirror Bot এর কমান্ড লিখবেন।
-- উদাহরণস্বরূপঃ-
/otmirror [download_link]
/otclone [gdrive_link]
/otcancel ..... ইত্যাদি
🔴 বিবিধ বিষয়াবলি ...
মিররের আরও কিছু জেনে রাখা প্রয়োজন। সেগুলো- এখানে আছে।
🔷 নরমালি Download করার জন্যে 'Index Link' ব্যবহার করার পরামর্শ রইল, তাহলে ফেইল্ড হওয়ার সম্ভাবনা থাকবেনা।
🔷 আর GDrive থেকে নিজের GDrive এ কপি করার নিয়ম জানতেঃ-
👉 ফেইসবুক পোস্ট দেখুন, অথবা
👉 এখানে ক্লীক করুন, কিংবা
👉 Own GDrive Uploader v2 বট ইউজ করুন।
⇨ বট কমান্ড- /copy [gdrive_link]
♦ গ্রুপের রুলস গুলো 👇 অবশ্যই দেখে নিতে ভুলবেননা।
Facebook group: goo-gl.su/xcruobd/
Telegram channel: t.me/xcruobd/
Telegram group: GroupRules & JoinLink
Telegram bot: t.me/gdmbd_bot/
Do you feel hesitate to read in Bengali??? 🤯 Don't worry, GO HERE.
Regards, 🇸 🇦 🇸🇴🇭🇦🇳