Xiaomi Custom Font Installer

Xiaomi Custom Font Installer

SASohan


শাওমি কাস্টম ফন্ট ইনস্টলার - v5.1.0

==================================

Xiaomi Custom Font Installer



এই Module এর সাহায্যে আপনি অ্যান্ড্রয়েড শাওমি ডিভাইসে

ক. শুধু ‘English’ ফন্ট বা শুধু ‘Bangla’ ফন্ট অথবা ‘English+Bangla’ মার্জ ফন্ট অ্যাপ্লাই করতে পারবেন।

খ. পরবর্তীতে ব্যবহারের জন্যে (BackUp হিসাবে) ফ্ল্যাশেবল একটি ফন্ট মডিউল বানাতে পারবেন।

 

যা যা লাগবেঃ

(১) প্রথম জিনিস হলো Magisk, অর্থাৎ আপনাকে ROOT ইউজার হতে হবে। মাজিস্কের Latest version অথবা 20.4 এর পরের কোনো ভার্সন ইনিস্টল্ড থাকতে হবে।
Latest Magisk link- https://github.com/topjohnwu/Magisk/releases
(২) আপনি যেই ফন্ট ইউজ বা অ্যাপ্লাই করতে চান সেই ফন্টের .ttf ফাইল। বাংলার জন্যে অবশ্যই সেটি UNICODE হতে হবে।
(৩) আর “ XCFI_v5.1.0.zip ” নামের এই ছোট্ট Magisk Module টি,
যার ডাউনলোড লিংক পোস্টের একদম শেষে দেয়া আছে।


ফন্ট পরিচিতিঃ

প্রথমে কিছু ফন্টের সাথে পরিচিত হই।

ফন্টের নাম সহ কোন ফন্ট দেখতে কিরকম তার একটা পিক দিলামঃ-

Font family

খেয়াল করলে দেখবেন, Thin আর Thin Italic হলো সবচেয়ে চিক্কন ফন্ট, ক্রমান্বয়ে মোটা হতে হতে Black আর Black Italic সবচেয়ে মোটা।

এর মধ্যে আমরা যেই ফন্ট টা নরমালি দেখে থাকি সেটা হলো “Regular”. আর যেটা একটু মোটা দেখি সেটা হচ্ছে “Bold”. এর সাথে আরও ২টা ফন্ট আমরা মাঝে মাঝে দেখে থাকিঃ Regular-Italic এবং Bold-Italic, যা একটু বাঁকানো থাকে।
সোজা খাড়া ফন্ট গুলোকে সাধারণত Roman বা Upright ফন্ট এবং একটু বাঁকা বাঁকা ফন্ট গুলোকে Italic বা Oblique ফন্ট বলা হয়

সুবিধার জন্যে আমরা মোটামুটি এই ৪টা ফন্টই ইউজ করি।

Font family example

তবে সচরাচর শুধু ওই Regular ফন্টটিই পাওয়া যায়, বাকি গুলো খুব কম পাওয়া যায়।




🔸 এবার ধাপে ধাপে অনুসরণ করুন:-



০১. ইন্টার্নাল স্টোরেজ এ “XiaomiFontInstaller” বা "XFI" নামে একটা ফোল্ডার খুলবেন।

XiaomiFontInstaller



০২. ওই ফোল্ডারের ভেতর আরও ২টা ফোল্ডার “English” এবং “Bangla” নাম দিয়ে খুলবেন। একটি হলো English আরেকটি Bangla ফন্টের জন্যে।

SubFolders



০৩. যেই English এবং/অথবা Bangla ফন্ট ইনিস্টল করতে চান সেই ফন্টের .ttf ফাইল গুলো (অবশ্যই unicode হতে হবে) যথাক্রমে English এবং/অথবা Bangla ফোল্ডারে কপি করবেন।

( আমার কাছে English এই ৫টিই ছিল।... )

English fonts
Bangla fonts

(লক্ষ করলে দেখবেন, আমার বাংলা Regular ও Medium ফরম্যাটের ফন্ট দুটো 'BensenHandwriting' এবং Bold ফরম্যাটের ফন্টটি 'Kohinoor'. এখানে আমার বাংলা নরমাল ফন্টে Bensen এবং বোল্ড ফন্টে Kohinoor ফন্ট ইনিস্টল হবে। আবার Bensen- regular & medium এর সাইজ খেয়াল করলে দেখবেন একই সাইজ (253.83KB), অর্থাৎ আমি এখানে Bensen এর Regular ফন্টটি ২টা কপি করে regular ও medium হিসেবেই ইউজ করেছি।
আপনারাও এরকম করে English বা Bangla মিক্স টাইপ ফন্ট ইনিস্টল করতে পারবেন।)



০৪. English ফন্ট গুলো rename করে এরকম করবেন-
““ <STYLE>.ttf ””

Thin.ttf
ThinItalic.ttf
Light.ttf
LightItalic.ttf
Regular.ttf
Italic.ttf
Medium.ttf
MediumItalic.ttf
Bold.ttf
BoldItalic.ttf
Black.ttf
BlackItalic.ttf
Engish Fonts after rename



০৫. আর Bangla ফন্ট গুলো এভাবে rename করবেন-
““ <STYLE>.ttf ””

Regular.ttf
Medium.ttf
Bold.ttf
Bangla Fonts after rename



০৬. আপনি চাইলে মডিউলে Font Name অ্যাড করতে পারবেন। এজন্যে ওই XiaomiFontInstaller বা XFI ফোল্ডারের ভিতর একটা txt ফাইল ক্রিয়েট করে এর নাম দিবেন Name (সুতরাং ফাইল নাম টা হবে এরকমঃ Name.txt)। এরপর উক্ত Name.txt ফাইল টা কোনো text editor অ্যাপ দিয়ে ওপেন করে সেখানে প্রথমে লিখবেনঃ "Name=" এবং এর পরে আপনি ফন্টের নাম (মানে, যেই নামকরণ করতে চান সেই নাম) লিখবেন। নামটি লিখার সময় কোনো space দিয়েননা, এবং পুরোটাই এক লাইলে লিখবেন। উদাহরণস্বরূপঃ
Name=TitilliumWeb+BensenHandwriting

তারপর ফাইল টা save করবেন।

নাম অ্যাড করা টা অপশনাল। না করলেও হবে।

(আমি ইংলিশ ফন্ট Neris এবং বাংলা ফন্ট ShahadulChhatichor ইনস্টল করেছিলাম তাই এভাবে নাম লিখেছি।)

Custom Name (optional)



০৭. ফাইনালি এবার ““ XCFI.zip ”” ফাইল টা Magisk App বা Recovery(TWRP) দিয়ে ফ্ল্যাশ করবেন।


০৮. ফ্ল্যাশ কমপ্লিট হলে Reboot দিবেন।





#নোটঃ

A- রিকভারি (TWRP) দিয়ে মডিউল টি ফ্ল্যাশ দিলে অবশ্যই Magisk ইনিস্টল্ড থাকতে হবে।

B- পূর্বের কোনো ফন্ট মডিউল active থাকলে প্রথমে অবশ্যই তা magisk থেকে disable করে নিবেন, অথবা অন্য কোনোভাবে (থীম দিয়ে) ফন্ট অ্যাপ্লাইড থাকলে তা থেকে default font এ ব্যাক যাবেন। নতুবা ফন্ট (মডিউল) overlap হবে।

C- আপনার কাছে English বা Banglaর শুধু ১টা করে ফন্ট থকলে আপনি চাইলে ওই ফন্টটিই বার বার কপি করে অন্যান্য নামে rename (Regular, Italic, Bold, BoldItalic, etc...) করে ইউজ করতে পারবেন। এক্ষেত্রে ঐ ফন্টটিই ঐসব স্টাইলে অ্যাপ্লাই হবে।

D- আপনি যদি শুধু English বা শুধু Bangla ফন্ট অ্যাপ্লাই করতে চান তাহলে XiaomiFontInstaller বা XFI এর ভিতর অপর ফোল্ডার টা ফাঁকা রাখতে পারেন।

E- আপনার কাছে ফন্ট ফ্যামিলির সবগুলি ফন্ট (ইংরেজি-১২টি, বাংলা-৩টি) না থাকলে শুধু মেইন মেইন ফন্ট (ইংরেজিঃ Regular, Italic, Bold, BoldItalic; এবং বাংলাঃ Regular, Bold) গুলো ব্যবহার করতে পারেন।

F- কিন্তু যদি সেগুলি ফন্টও না থাকে (যেটা নাই সেটা বাদ দিতে পারেন), সেক্ষেত্রে শুধুমাত্র Regular (যা সর্বদা অ্যাভেইলঅ্যাবল) ফন্ট ফাইলটি English / Bangla ফন্ট ফোল্ডারে রেখে তা ইনিস্টল করতে পারবেন।

G- ফন্ট ফোল্ডার ফাঁকা থাকলে বা কোনো ফন্ট rename এ ভুল (mismatch) হলে উক্ত ফন্ট ইনিস্টল হবেনা।

H- ফন্টের Name অ্যাড করা টা হলো Optional. আপনি যদি নামকরণ না করতে চান তাহলে Name.txt ফাইলটি ক্রিয়েট করার প্রয়োজন নেই, আথবা আগের ক্রিয়েট করা থাকলে তা ডিলিট করে দিবেন।

I- মনে রাখবেন, XCFI (Xiaomi Custom Font Installer) এটি স্বয়ংসম্পূর্ণ কোনো ফন্ট মডিউল নয়, বরং জাস্ট একটা ফন্ট ইনিস্টলার মডিউল, যা আপনাকে আপনার ইন্টার্নাল স্টোরেজে নির্দিষ্ট একটি ফোল্ডারে রাখা ফন্ট ইনিস্টল করতে সাহায্য করবে। XCFI দিয়ে আপনি কেবলমাত্র- আপনার নিকট থাকা (i) ফন্টের TTF ফাইল দিয়ে উক্ত ফন্ট ইনিস্টল করতে পারবেন, এবং (ii) ভবিষ্যতে ব্যবহারের জন্যে একটা ফন্ট মডিউল [XCFM] বানাতে পারবেন।
তবে, XCFM (Xiaomi Xustom Font Module) হলো একটি স্বতন্ত্র ফন্ট মডিউল, যার মধ্যে কিছু ফন্ট (XCFI ফ্ল্যাশ করার সময় যে ফন্ট গুলো ইউজ করা হয়েছিল সেইগুলো) অলরেডি আছেই। আর এটি Magisk বা Recovery দিয়ে ফ্ল্যাশ করে সরাসরি ঐ ফন্ট ইনিস্টল করা যাবে।

J- উক্ত XCFM (font module) টি আপনার ইন্টারনাল স্টোরেজের XCFM নামক ফোল্ডারের ভিতর save হবে,
যার নামঃ XCFM_ddmmyyhhmmss_FontName.zip
(এখানে ddmmyy দিয়ে মডিউল ক্রিয়েটের তারিখ এবং hhmmss দিয়ে সময় বুঝায়। আর আপনি যদি Font Name সেট করে থাকেন তাহলে সেই নামটি যুক্ত হয়ে যাবে। নিজের বুঝার সুবিধার্থে ফন্টের নামানুসারে পরে এটা rename করে নিতে পারেন।)

K- সুতরাং, XCFI দিয়ে কোনো ফন্ট আপনার ফোনে ইনিস্টল্ড থাকলে ঐ ফন্টের XCFM আবার ফ্ল্যাশ করার কোনো প্রয়োজন নেই।


** ইম্পোর্ট্যান্ট নোটিশ **

আপনি আপনার সমস্ত ব্যক্তিগত এবং ব্যবসায়িক ডিজাইনে তৈরিকৃত ফন্ট মডিউলটি (কিংবা ফন্ট ফাইলটি) ব্যবহার করতে পারেন। তবে কোনো কোনো ফন্টের ক্ষেত্রে (বিশেষ করে বাংলা ফন্ট) সেসব ফন্টের creator / owner / designer এবং ফন্ট ওয়েবসাইটে লিখিত ফন্ট ব্যবহার বিধান মোতাবেক উক্ত ফন্টটির মূল ফাইল (XCFM.zip সহ ফন্টের .ttf, .otf, .woff, .zip ইত্যাদি) অন্য কোনো ওয়েবসাইট, ক্লাউড স্টোরেজ, সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অন্য কোনো মাধ্যমে কোনোভাবেই বিতরণ / শেয়ার / বিক্রি না করার জন্য অনুরোধ করছি।
এমতাবস্থায়, কোনোরূপ ঝামেলার হলে মডিউল ক্রিয়েটর দায়বদ্ধ নন।





XCFI.zip - ডাউনলোড লিংকঃ

✅ Latest v5.1.0 [Recommended for Android-12]

Size: 6.69MB
Released on- February 14, 2022.

GDrive | Direct | Telegram


✅ Previous v5.0.0 [Works for below Android-12]

Size: 355KB
Released on- January 08, 2022.

GDrive | Direct | Telegram


🔰 All versions --> GDrive | Direct.



পূর্বে বানানো কিছু ফন্ট মডিউল এই লিংকে পাবেনঃ-
https://drive.google.com/drive/folders/1MTV7r-b_BLPWQi-X2y1AjANn4eZR0YSf






~~ ACKNOWLEDGEMENT ~~

Module created by, 🇸‌ 🇦‌ 🇸‌🇴‌🇭‌🇦‌🇳‌.

# Configuration is based on `OhMyFont` (OMF)
# Making this module was impossible without OMF
# All credit goes to OMF's dev: @nongthaihoang
# And thanks a lot to Mistu2020 for MFFM
# Also thanks to Sadman Sakib Alam for Helping,
# And Hasib Rahman Aadez, Md Kaium & Mohiuddin Ahmed
for Testing thoroughly.




Follow @ XCRUOBD


Report Page