Reading
আমার IELTS এর প্রস্তুতি-Reading
আমি রিডিং শুরু করেছি ক্যাম্ব্রিজ এর বই দিয়ে,যদিও আমি ১ থেকে শুরু করেছিলাম তবে আপনারা ৭ থেকে শুরু করলেই হবে এখন।রিডিং এ সবথেকে প্রয়োজনীয় ব্যাপার কি?স্পিড..স্পিড..স্পিড।বেশীরভাগ মানুষই ষ্ট্রাগল করে স্পিড আনার জন্য,আমার স্পিড কেমন ছিলো সেটার উদাহরন হিসেবে বলা যায় আমি ক্যাম্ব্রিজের কোন টেষ্ট এ ৪৫ মিনিটের বেশী সময় লাগে নি,এর আগেই কম্পলিট হতো।এখন প্রশ্ন হলো এই স্পিড কিভাবে পাওয়া যায়,যদিও আমার প্রিপারেশন এর সময় সব মিলেয়ে খুব কম ছিলো,কিন্তু আমার এই স্পিড প্রিপারেশনে আসে নি,এসেছে গল্পের বই থেকে।আমি বাংলা মিডিয়াম এর ষ্টুডেন্ট সো বাংলা বই ই পড়তাম অলওয়েজ,কোন ইংলিশ বই শেষ করেছি বলে মনে পড়ে না(টিনটিন কে বই ধরা যায় কিনা জানি না).তবে আমি আগে থেকেই প্রচুর বই পড়তাম,যেটা আমার স্পিড বাড়িয়ে দিয়েছে,সো এই আশা করবেন না যে মাত্র ১ মাসে আপন্স্র স্পিড বেড়ে যাবে,তার জন্য সময়ের প্রয়োজন।প্রচুর পরিমানে পড়ুন,সেটা হোক বাংলা কিংবা ইংলিশ,চোখের সামনে যাই পড়ুক,পড়ে ফেলবেন,আমার এমন একটা সময় ছিলো যখন রাস্তায় লাগানো কলিকাতা হারবাল এর পোষ্টার ও আমি মুখস্ত করে ফেলেছিলাম এতবার পড়েছি এজন্য।এর পরে আসে বোঝার ব্যাপার টা,সুধুই পড়ে গেলেন,কিন্তু বুঝলেন না,এতে লাভ হবে না,পড়ার পাশাপাশি বুঝতে হবে,কিন্তু ট্রাষ্ট মি ভাই,আপনার টার্গেট যদি ৯ হয়ে থাকে তাহলে ও আপনার পুরো প্যাসেজ বোঝার দরকার আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আমার,আমি নিজে নরমালি যেকোন প্যাসেজ এর সর্বচচ ৯০% বুঝতে পারতাম,কিছু ব্যাপার বুঝার বাহিরেই থেকে যেত।আপনাকেও এভাবে কাজ চালায়া নিয়ে হবে,১০০% বুঝতে হবে প্রশ্ন,ফোকাস প্রশ্নের দিকে রাখুন প্যাসেজে না।ব্রেইন সম্পুর্ন ক্লিন থাকতে হবে,শুরু করবেন প্রথমে একবার প্রশ্ন গুলোর উপর হাল্কা চোখ বুলিয়ে তারপর প্যাসেজ পড়া শুরু করবেন,যত সম্ভব দ্রুত পড়বেন,তারপর প্রশ্নে যাবেন,প্যাসেজ শেষ করে যখন প্রশ্নের দিকে তাকাবেন দেখবেন প্রশ্নের উওর টা কোথায় আছে সেই জায়গা টা মাথায় এসে টোকা দিচ্ছে,আবার সেদিকে যাবেন,উওর দেখবেন,লিখবেন,ব্যাস।যদি প্রথমবারেই খুব মনোযোগ দিয়ে প্যাসেজ পড়ে মুখিস্ত করে ফেলাএ চেষ্টা করেন,তখন আর সময়ে কুলাবে না,মাথাও কাজ করবে না।রিডিং এ সব থেকে ভয়ানক আমার কাছে মনে হয়েছে হ্যাডিং মেচিং আর এমসিকিও,এতোদিনে নিশ্চয়অই কোচিং বা ইউটিউব এর বদৌলঅতে শিখে গেছে যে ওয়ার্ড মেলাতে হবে,প্রশ্নে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড যএ প্যাসেজে পাওয়া যাবে সেটাই আপনার উওর তাই না?এই আইডিয়া ঝেড়ে ফেলে দেন,এটা টোটালি ইউসলেস,আপনি নিজেই লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রশ্ন অনেক টা ঘুড়িয়ে বলা হয়,সো হুদাই আপনি ওয়ার্ড খুজে খুজে উওর দিয়ে দিলে স্কোর আসবে,কিন্তু খুব ভালো না,যারা এসব প্রশ্ন করতে তারা এসব ট্রিকস সম্পর্কে খুব ভালো ভাবে অবগত আর সেভাবে প্রশ্ন বানায়,তাহলে কিভাবে উওর করবেন?প্রশ্ন টা বুঝুন,এর পর প্যাসেজ দেখুন,প্রশ্নের মুল ম্যাসেজের সাথে যে প্যাসেজ এর মুল কথা এক মনে হবে সেটাই উওর,বাহির টা দেখে লাভ নেই,ধরতে হবে মূলকথা।সব গুলো প্রশ্নই এরকম ভাবেই করা থাকে প্রায়।আপনি একটু লক্ষ্য করলেই ধরতে পারবেন যে মূল্কথা ধরা গেলেই বাকী গুলো ধরা যাচ্ছে।আমি নরমালি হ্যাডিং মেচিং টা সব শেষ এ করতাম,কারন অন্য সব প্রশ্নের উওর খুজতে খুজতে প্যাসেজ সম্পর্কে খুব ভালো ধারনা হয়ে যেত,তখন ইজি মনে হতো।আর যেকোন একটা সেকশন হার্ড হবে,আইল্টস আপনাকে সহজেই ৫ তুলতে দিবে,এর উপরে যাওয়ার জন্য পরিশ্রম করতে হবে,সো যেটা হার্ড পাবেন,বুঝতে পারছেন না এমন পাবেন,সেটা আপনার ধারনা করে নিয়ে হবে,২ পাশের দুটো লাইন দেখে মাঝখানের লাইন এ কি বলতে পারে সেটা বুঝতে হবে।লিসেনিং এর জন্য যখন ভিডিও দেখবেন,তখন সাবটাইটেল দিয়ে দেখুন,সাবটাইটেল পড়তে থাকুন,দেখবেন স্পিড এ অনেক কাজ হচ্ছে।আর সাহস রাখুন,নার্ভাস হওয়া যাবে না।
My score
Listening-8
Reading-7.5
Speaking-6
Writing-6