A Proposal To The Secular
AlAsarসেক্যুলাররা শুনেন, একটা প্রস্তাব দেই।
.
আপনারা যেহেতু দাবি করছেন জনগণ ইসলামী শরীয়াহ চায় না, লিবারেল-সেক্যুলারিসম চায়, তাই আসুন বিষয়টা যাচাই করা যাক।
.
দেশব্যাপী একটা গণভোটের আয়োজন করা যাক।
প্রশ্ন একটা, অপশন দুটো।
.
ইসলাম চান নাকি সেক্যুলার শাসন?
আল্লাহর আইন নাকি মানুষের আইন?
.
আসুন দেখি, জনগণ আসলে কী চায় আর কোন কথাটা জনগণের নামে চালিয়ে দেয়া হয়।
.
কেউ আপত্তি তুলতে পারেন, জনগণ সেক্যুলারিসম ইত্যাদি বুঝে না। প্রশ্ন না বুঝলে উত্তর দেবে কিভাবে?
.
যদি এমন মনে করেন, তাহলে আরেকটা কাজ করা যায়। তিন মাস সময় ঠিক করে দেন। এই তিন মাসে আপনারা মানুষের দ্বারে দ্বারে যাবেন। আমরাও যাবো। আপনারা টিভিতে যাবেন, আমরাও যাবো। আপনারা সভা করবেন, আমরাও করবো।
.
আপনারা আপনাদের অবস্থান মানুষকে বোঝাবেন, আমরা আমাদেরটা বোঝাবো। দু'পক্ষ সমান সুযোগ পাবে, কেউ কাউকে বাঁধা দেবে না।
.
তারপর গণভোট করে দেখেন, জনগণ কোনটা চায়।
.
যেহেতু আপনারা বলছেন, জনগণ আপনাদের সাথে আছে, আপনারা যা বলছেন তাই জনগণ চায়, আপনাদের ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজের কারণে জনগণ রাস্তায় নেমেছিল, কাজেই এমন একটা উদ্যোগে আপনাদের আপত্তি থাকার কথা না। তাই না?
.
কী বলেন? এমন কিছু করা যায়?
.
নাকি এখন আবার বলবেন,
.
‘জনগণ কোন আলুর বস্তা না। আমরা যারা আন্দোলন-সংগ্রাম করেছি তারাই জনগণ। আর আমরা যা চাই, সেটাই জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। কারণ,
.
All animals are equal, but some are more equal than others”
Asif Adnan